বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশে ফিরেছেন ১৮ হাজার ৭৮৪ হাজি

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : July 22, 2022

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ১৮ হাজার ৭৮৪ জন হাজি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের এক বুলেটিনে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে—আজ ২২ জুলাই পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশে প্রত্যাবর্তনকারী সর্বমোট হাজি ১৮ হাজার ৭৮৪ জন এবং সর্বমোট ফিরতি ফ্লাইট সংখ্যা ৫১টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২২টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত পাঁচটি।

এ ছাড়া সৌদি আরবের আইটি হেল্পডেস্ক থেকে প্রদত্ত সার্ভিস সংখ্যা ২৫ হাজার ৫৭৬টি; সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ২৯ হাজার ৪৭৪টি;

সৌদি আরবের আইটি হেল্পডেস্ক থেকে আদিল্লা অফিসের জন্য প্রদানকৃত সেবা সংখ্যা ৩০ হাজার ৫১৩টি; সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে প্রদত্তচিকিৎসা সেবা সংখ্যা ২৯ হাজার ৪৭৪টি;

এ ছাড়া সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ২৩ জন হজযাত্রী বা হাজী। এর মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী সাত জন। তাঁদের মধ্যের মক্কায় ১৯ জন, মদিনায় তিন এবং জেদ্দায় মারা গেছেন এক জন।

এ বছর তিনটি এয়ারলাইন্স—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স হজযাত্রী পরিবহণের সুযোগ পায়। বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহণ করে ৫০ শতাংশ; সৌদি এয়ারলাইন্স পরিবহণ করে ৪০ শতাংশ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহণ করে ১০ শতাংশ।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়েছিল ১৪ জুলাই।


অন্যান্য সংবাদ