বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পদ্মাসেতু দেখতে মমতাকে শেখ হাসিনার আমন্ত্রণ

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : July 20, 2022

পদ্মা সেতু পরিদর্শনের অনুরোধ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠির মাধ্যমে সেপ্টেম্বরে দিল্লি­তে মমতার সঙ্গে সাক্ষাতের ইচ্ছাও প্রকাশ করেছেন শেখ হাসিনা।

মাসখানেক আগে রাজশাহীর এক ঝুড়ি সুস্বাদু আম পাঠিয়েছিলেন শেখ হাসিনা। প্রাপ্তি স্বীকার করে প্রধানমন্ত্রীকে একটি আন্তরিক চিঠি দিয়েছিলেন মমতা। এরপরই ১২ই জুলাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চিঠির উত্তরে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ জানালেন বঙ্গবন্ধুকন্যা।

প্রধানমন্ত্রীর পাঠানো আমন্ত্রণপত্র মঙ্গলবার বিকালে ঢাকা থেকে রাজ্যের সদর দপ্তরে পৌঁছায়। মমতাকে পাঠানো চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, ‘সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রইল। আগামী সেপ্টেম্বরে আমি নয়া দিলি­ সফরের আশা করছি, আপনার সঙ্গে দেখা হবে।’

তিনি আরও লিখেছেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু নির্মাণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথে আত্মনির্ভরশীল সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেছে।’

‘এই সেতু বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ অর্থাৎ সমগ্র ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে, ও বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে বলে, আমি বিশ্বাস করি। দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও আদর্শগত সাদৃশ্যের উপর ভিত্তি করে বিদ্যমান সম্পর্ককে দৃঢ় করতে একযোগে কাজ করার বিকল্প নেই।’


অন্যান্য সংবাদ