রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আড়াইহাজারে জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক / ১৪৭ জন দেখেছেন
আপডেট : July 11, 2021

ফের উত্তপ্ত নারায়নগঞ্জ। জেলাটির আড়াইহাজার থানাধীন নোয়াগাঁও এলাকায় একটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি। ওই আস্তানায় বোমা রয়েছে বলে ধারণা করছেন সিটিটিসির কর্মকর্তারা। সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (১১ জুলাই) রাজধানী ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আড়াইহাজার থানাধীন নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ির ওই জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়।

সিটিটিসির কর্মকর্তারা জানান, মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন। ইমামতির আড়ালে তিনি বোমা তৈরির একটি কারখানা গড়ে তুলেছেন। তার ওই আস্তানা থেকে তৈরি করা বোমা গত ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয়।

সিটিটিসির একজন কর্মকর্তা জানান, জঙ্গি আস্তানাটি নব্য জেএমবির। গ্রেফতার হওয়া মামুন নব্য জেএমবির একজন গুরুত্বপূর্ণ সদস্য। জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের সনাক্ত করার চেষ্টা চলছে। একইসঙ্গে জঙ্গি আস্তানায় কী পরিমাণ এক্সপ্লোসিভ আছে, তা জেনে অভিযানের প্রস্তুতি চলছে।


অন্যান্য সংবাদ