রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জবাবদিহিমূলক দায়িত্বশীল একটি সংসদ দরকার: সিইসি

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : July 18, 2022
জবাবদিহিমূলক দায়িত্বশীল একটি সংসদ দরকার: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, একটি জবাবদিহিমূলক দায়িত্বশীল সংসদ দরকার। বিএনপি যদি আওয়ামী লীগের সাথে সমঝোতা করে নতুন কোনো ব্যবস্থায় নির্বাচনে আসে তাতে ইসির কোনো আপত্তি নাই৷আমরা চাই অনুকূল পরিবেশ ও সমতল ভিত্তি তৈরি করতে। যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব।

সোমবার (১৮ জুলাই) রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সিইসি এ কথা বলেন। দ্বিতীয় দিন সকালে সংলাপ হয় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাথে৷

এর আগে গতকাল সিইসি ভোটের মাঠে সহিংসতা রুখতে কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায় তাহলে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে রাইফেল অথবা তলোয়ার নিয়ে দাঁড়ানোর পরামর্শ দেন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্য রস তৈরি হয়।

গতকাল কাজী হাবিবুল আউয়াল ইভিএম প্রসঙ্গে বলেন, ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন আছে৷এগুলো নিরসনে কাজ করা হবে। এ সময় তিনি আরও বলেন, কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে বর্তমান নির্বাচন কমিশন কাজ করছে না। কারো এজেন্ডা বাস্তবায়ন করার মানসিকতা এখন পর্যন্ত তৈরি হয়নি। মাঠের সহিংসতা বন্ধ করার দায় ইসির নয় রাজনৈতিক দলগুলোর। ২০১৪ ও ২০১৮ এর নির্বাচনের দায় বর্তমান কমিশনের নয়। সরকার নির্বাচন কমিশনকে সহায়তা না করলে নির্বাচনের পরিণত ভয়াবহ হতে পারে বলে জানান তিনি।


অন্যান্য সংবাদ