বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আগামীকাল থেকে দেশে লোডশেডিং শুরু

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : July 18, 2022

জ্বালানি সংকট কাটাতে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন স্থগিত করেছে সরকার। এছাড়া দেশে আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে করা হবে।

সোমবার সকালে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এই কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এসময় তিনি বলেন সরকারি বেসরকারি অফিস ভার্চুয়ালি করারও সিদ্ধান্ত হয়েছে। সরকারি এবং বেসরকারি সব অফিসের কর্ম ঘন্টা ১ থেকে ২ ঘন্টা কমানো হবে। রাত আটটার পর মার্কেট খোলা রাখা যাবে না। শিগগির এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানান তিনি।

এছাড়া, বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখাসহ সরকারের নেয়া নানা পরিকল্পনার কথা তুলে ধরে সবাইকে এক সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তারা।

তিনি বলেন, ‘আগামীকাল থেকে সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ