রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বিধিনিষেধ বাড়তে পারে: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৯৩ জন দেখেছেন
আপডেট : July 11, 2021

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মহামারি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে চলমান বিধিনিষেধ ঈদের আগে আবারও বাড়ানো হতে পারে।তবে তা নির্ভর করছে করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি পরামর্শের ওপর।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেছেন।

 

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে, যা চলবে ১৪ জুলাই পর্যন্ত। এরপর ঈদের আগে বিধিনিষেধ বাড়ানো হবে কি না তা সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন। জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জীবনে অনেকবার ঈদ আসবে যদি বেঁচে থাকি।’

তখন এক সাংবাদিক জানতে চান, ঈদের আগে গণপরিবহন চলবে কি না। প্রতিমন্ত্রী বলেন, যদি বিধিনিষেধ চলমান থাকে, তাহলে সেই সুযোগ নেই। আর যদি বিধিনিষেধ প্রত্যাহার করা হয়, তাহলে কীভাবে. . . সীমিত আকারে হলে সীমিত আকারে গণপরিবহন চলবে। যদি পুরোপুরি উঠে যায়, তাহলে পুরোপুরি চলবে। তবে তিনি মনে করেন, এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার মতো অবস্থায় পৌঁছানো যায়নি।

 


অন্যান্য সংবাদ