রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন: আইনমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : July 16, 2022

দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (১৬ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন আইনমন্ত্রী।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিদেশিদের কাছে যাওয়ার প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে আইনমন্ত্রী বলেন, যখন নির্বাচন হবে তখন যে সরকার ক্ষমতায় থাকবে তাদের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এজন্য বিদেশীদের কাছে তদবির নয়। সারাবিশ্বে যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই হবে।

বিএনপির এ সরকারের অধীনে নির্বাচন না আসা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে গেছে তা আর ফিরে আসবে না। দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে।

সব দল আগামী নির্বাচনে আসবে আশা করে আইনমন্ত্রী বলেন, কেউ অপরাধ করে শাস্তি পেলে কারাভোগ করতে হবে নির্বাচনে আসার সুযোগ নেই।


অন্যান্য সংবাদ