শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টাঙ্গাইলে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৪

রিপোর্টারের নাম : / ৪৩ জন দেখেছেন
আপডেট : July 16, 2022

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও সাত জন। উপজেলার দুল্যা মনসুর নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, ঢাকাগামী থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে বিনিময় পরিবহণের একটি বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। ওই সময় ঘটনাস্থলে তিন জন যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও আট জন আহত হয়। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যেরা আহত ব্যক্তিদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে এর মধ্যে আরও এক জনের মৃত্যু হয়।

এদিকে, এ দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে। যানজটে আটকা পড়ায় কর্মস্থলগামী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ র‍্যাকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে সকাল পৌনে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।


অন্যান্য সংবাদ