রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

তুরস্কে বাস দুর্ঘটনা: বাংলাদেশিসহ নিহত ১২

ডেস্ক রিপোর্ট / ৯২ জন দেখেছেন
আপডেট : July 11, 2021

তুরস্কে একটি বাস দুর্ঘটনায় বাংলাদেশি, পাকিস্তানি ও আফগান অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত ১২ জন নিহত ও এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন।

 

আজ রোববার স্থানীয় সময় ভোররাতে তুরস্কের পূর্বাঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

দুর্ঘটনাটি সম্পর্কে অবহিত স্থানীয় দুটি সূত্র রয়টার্সকে বলেছে, তুরস্কের ভান প্রদেশের ইরান সীমান্তবর্তী জেলা মুরাদিয়েতে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে বাসটি একটি খাদে পড়ে যাওয়ার পর তাতে আগুন ধরে যায়।

 

 

দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি বলে উভয় সূত্রই বার্তা সংস্থাটিকে বলেছে। বাসটির মালিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তারা।

 

ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের একটি প্রধান ট্র্যানজিট রুট তুরস্ক। প্রধানত ইরান, আফগানিস্তান ও পাকিস্তান থেকে যাওয়া অভিবাসন প্রত্যাশীরা হেঁটে ইরান সীমান্ত পার হয়ে তুরস্কে প্রবেশ করে।


অন্যান্য সংবাদ