বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

৬১ ভাগ এগিয়েছে ঢাকা-ভাঙ্গা রেলসংযোগের কাজ : রেলমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : July 15, 2022

ঢাকা-ভাঙা-যশোর রেল সংযোগ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬১ শতাংশ এগিয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ২০২৪ সালের ৩০ জুনে প্রকল্পের কাজ সমাপ্ত হবে। প্রকল্পটি সময়মতো বাস্তবায়ন করতে তিনভাগে কাজগুলো করতে পরিকল্পনা নেওয়া হয়েছে। সে পরিকল্পনায় ঢাকা থেকে মাওয়া পর্যন্ত একটি অংশ, মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত একটি অংশ এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত আরেকটি অংশ।

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজ এগিয়েছে ৬৪.০৮ শতাংশ, মাওয়া থেকে ভাঙা পর্যন্ত ৮০.০২ শতাংশ, ভাঙা থেকে যশোর পর্যন্ত ৯১ শতাংশ। ২০২৩ সালের জুন মাসের মধ্যে পদ্মা সেতু অতিক্রম করে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইন কানেক্ট করার পরিকল্পনা আছে। সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

চলতি মাসেই আবারও পদ্মা সেতুতে রেলসংযোগ প্রকল্পের কাজ শুরুর আশা ব্যক্ত করে রেলমন্ত্রী বলেন, একটি বাধা ছিল ব্রিজের ওপর কাজ করার, আগামীকাল সেতু কর্তৃপক্ষের সঙ্গে আমরা বৈঠক করব। আশা করছি এই সপ্তাহের মধ্যেই ব্রিজের ওপর কাজের অনুমতি পাব।


অন্যান্য সংবাদ