রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রধানমন্ত্রীকে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা / ৫১ জন দেখেছেন
আপডেট : July 14, 2022

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস উপহার পাঠালেন ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ১০০টি কার্টনে ৬০০টি আনারস পাঠানো হয়।

বৃহস্পতিবার সকালে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের শূন্য রেখায় ত্রিপুরার হর্টিকালচারের সহকারি পরিচালক ড. দীপক বৈদ্য চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের এটাচি মনিশ সিং এর কাছে আনারসগুলো হস্তান্তর করেন।

ত্রিপুরার হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দীপক বৈদ্য বলেন, স্বাদ ও গন্ধের জন্য ত্রিপুরার আনারস বিশ^ব্যাপী বিখ্যাত। সুস্বাধু ফলগুলো ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠিয়েছেন। এটি সুসম্পর্ক এবং বন্ধুত্বের দৃষ্টান্ত হিসেবে। এ আনারসের মাধ্যমে দু’দেশের মধ্যে সম্প্রীতি আরও বাড়বে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ফল আদান প্রদানের মাধ্যমে আমরা আগামীতে এ ধরনের সম্পর্ক আরও সুন্দরভাবে বজায় রাখতে পারব।

আনারস হস্তান্তরের সময় ত্রিপুরা রাজ্যের আগরতলার কাষ্টমস সুপার প্রাণেশ ধর আগরতলা বন্দর ব্যবস্থাপক দেবাশিষ নন্দী, আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ আবু বকর উপস্থিত ছিলেন।

গত ২০ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য ৮০০ কেজি আম্রপালি আম উপহার পাঠিয়েছিলেন।


অন্যান্য সংবাদ