বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অফিসপাড়ায় আজও ঈদের আমেজ

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : July 13, 2022

ঈদুল আযহার ছুটি শেষ হলেও রাজধানীর অফিস পাড়ায় নেই চিরচেনা কোলাহল। কতর্মকর্তা-কর্মচারীদের মাঝে এখনো বিরাজ করছে ঈদের আমেজ। গতকাল মঙ্গলবারই খুলেছে সরকারি-বেসরকারি অফিস-কর্মস্থল। তবে আজ বুধবারও অফিস, ব্যাংক, বিমা ও শেয়ারবাজারের কার্যক্রম সেভাবে জমে ওঠেনি।

সচিবালয় ঘুরে দেখা গেছে, গতকালের মতো বেশিরভাগ মন্ত্রণালয় ও বিভাগেই শূন্যতা বিরাজ করছে। অনেক কর্মকর্তা-কর্মচারীই অফিস করছেন না। মন্ত্রণালয়গুলোর জরুরি সেবা সংশ্লিষ্ট দু-একটি শাখা খোলা রয়েছে। কিছু জরুরি দপ্তরের কর্মকর্তারা ছুটি না পাওয়ায় সব কর্মকর্তাই অফিস করছেন।

ব্যাংক পাড়ায় উপস্থিতিও কম। নেই গ্রাহকের কোনো চাপ। ফলে অনেকেই মেতেছেন খোশ গল্পে।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি সোমবার পর্যন্ত থাকলেও অধিকাংশ কর্মকর্তা-কর্মচারি মঙ্গল থেকে বৃহস্পতিবার ছুটি নিয়েছেন। এরপর সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার থাকায় আগামি রোববার থেকে অফিসপাড়া জমজমাট হতে পারে।


অন্যান্য সংবাদ