রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শেখ হাসিনার সুকৌশলী নেতৃত্বে সারাদেশেই উন্নয়নের ছোঁয়া লেগেছে : স্পিকার

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : July 12, 2022

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুকৌশলী নেতৃত্বে সারাদেশেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। এরই ধারাবাহিকতায় পীরগঞ্জের প্রতিটি ইউনিয়নেও উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। করোনাকালীন অভিঘাতেও তা একমুহূর্তের জন্য স্থবির হয়নি।

আজ মঙ্গলবার রংপুরের চৈত্রকোল ইউনিয়নস্থ সাধক কবি কাজী হায়াৎ মামুদ মাজার প্রাঙ্গনে ১নং চৈত্রকোল ও ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে বাই সাইকেল, সেলাই মেশিন, হুইল চেয়ার ও স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে স্পিকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপরে ১নং চৈত্রকোল ও ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে ১১টি করে মোট ২২টি সেলাই মেশিন, ১০ টি করে মোট ২০ টি স্প্রেয়ার মেশিন, ১০ টি করে মোট ২০ টি হুইল চেয়ার এবং ৫০ টি করে মোট ১০০ টি বাইসাইকেল বিতরণ করা হয়।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে ভেন্ডাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, চৈত্রকোল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান শাহ বক্তব্য রাখেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলা সাহিত্যে মধ্যযুগীয় কাব্যধারার শেষ কবি কাজী হায়াৎ মামুদের মত সকল বিশিষ্টজনের স্মৃতিকে অমর করার লক্ষ্যে কাজ চলছে। এ লক্ষ্যে কাজী হায়াৎ মামুদ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, জেলা পরিষদ থেকে স্পিকার বরাবর বরাদ্দকৃত টাকায় ভেন্ডাবাড়ী ইউনিয়নে মাল্টিপারপাস ট্রেনিং সেন্টার নির্মাণ এবং দুগ্ধ ও মাংস উৎপাদনের সাথে জড়িত মা বোনদের জন্য সমবায় সমিতি গঠন করা হবে। যাতে ইউনিয়নে বসেই কর্মক্ষম মহিলারা উপজেলার সুবিধা ভোগ করতে পারেন।

স্পিকার বলেন, পীরগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গঠন করার মাস্টার প্লান প্রক্রিয়াধীন আছে। নির্বাচনী অঙ্গীকার হিসেবে পীরগঞ্জের মা বোনদের দুঃখ দুর্দশা দূরীকরণে জন্য সকল উন্নয়ন কর্মকান্ডের সফল বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

এরপরে শিরীন শারমিন চৌধুরী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এতে উপস্থিত ছিলেন রংপুর জেলার জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা প্রশাসক আসিফ আহসান, উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়, স্থানীয় ও জেলা পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ