রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক / ৮১ জন দেখেছেন
আপডেট : July 11, 2021

আর্জেন্টিনার হিরো ডি মারিয়ার গোলে কোপা আমেরিকা ফাইনালে পিছিয়ে পড়ল ব্রাজিল। একাদশে তার থাকা নিয়েই ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত কোচ লিওনেল স্ক্যালোনি আস্থা রাখেন তার ওপর। সেই ডি মারিয়াই ফাইনালে ব্রাজিলের বিপক্ষে গোল করে এগিয়ে দিলেন আর্জেন্টিনাকে। ফ্রান্সের বিপক্ষে ২০১৮ সালের বিশ্বকাপে পর জাতীয় দলের হয়ে গোল করলেন এই তারকা ফুটবলার।

খেলার তখন ২১ মিনিট চলছিল। এমন সময় ডি পলের কাছ থেকে বল পেয়ে যান ডি মারিয়া। এরপর ব্রাজিলিয়ান ডিফেন্ডার লোদির ভুলে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। গোলরক্ষক এডারসনকেও ফাঁকি দেন দুর্দান্তভাবে। তার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

 

এই গোলের মাধ্যমে ফাইনালে আর্জেন্টিনার দীর্ঘদিনের ফাইনালে গোলখরা কাটালেন তিনি। ২০০৪ সালের কোপা আমেরিকায় চেসার দেলগাদোর পর প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে ফাইনালে গোল করলেন মারিয়া।


অন্যান্য সংবাদ