বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঈদের ছুটি শেষ, কাল থেকে খুলছে অফিস

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : July 11, 2022

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে পালিত হলো পবিত্র ঈদুল আজহা। এ বছর ঈদুল আজহা উপলক্ষে তিনদিনের সরকারি ‍ছুটি আজ শেষ হচ্ছে। ফলে আগামীকাল মঙ্গলবার (১২ জুলাই) থেকে খুলছে সরকারি অফিস।

ঈদুল আজহা উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রোব ও সোমবার) ঈদের ছুটি ছিল। এর আগে ৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিন ছুটি পেয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার থেকে অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় কাল অফিসে আসবেন না। আবার শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার (১৭ জুলাই) অফিস জমজমাট হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সরকারি অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় আগামী রোববার (১৭ জুলাই) মূলত অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে। যারা গ্রামে যাননি তারা আগামীকাল থেকেই অফিস করবেন, তবে সেই সংখ্যা কিছুটা কম।

তবে সাধারণ সময়সূ‌চি অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। তবে ব্যাংকের অফিস খোলা থাক‌বে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

রোববার (১০ জুলাই) দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগের দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চার দিন ঈদের ছুটি শেষে মঙ্গলবার অফিস পাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা।


অন্যান্য সংবাদ