রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঢাকা এখন ফাঁকা নগরী

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : July 11, 2022

ফাঁকা ঢাকায় ঈদের আমেজ। রাস্তায় নেই প্রতিদিনের মত অসহনীয় যানজট। এই সুযোগে পরিবারের সদস্যদের নিয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরতে বের হয়েছেন রাজধানীবাসী। শহরের এমন চিত্রে খুশি শিশুরাও। এদিকে, ঈদের দ্বিতীয় দিনেও অনেকে ঢাকা ছাড়ছেন।

যানজটের ধকল আর মানুষের চাপ থেকে কিছুটা হলেও যেন নিস্তার মিলেছে। রাস্তায় নেই নানা পেশার মানুষের ঢল।যানবাহনের কোন উচ্চ শব্দ নেই। একেবারেই কোলাহলমুক্ত রাজধানী ঢাকা। প্রিয়জনের সাথে ঈদুল আজহা উদযাপনে শহরের অনেকেই এখন গ্রামে। যে কারণে ঈদের দ্বিতীয় দিনে ছুটির আমেজে ঢাকা।

কোলাহলমুক্ত শহরে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে বের হয়েছেন অনেকেই। এমন পরিবেশে মুগ্ধ শিশুরাও। অনেকেই সুন্দর মুহূর্তগুলো স্মৃতিতে ধরে রাখছেন। অনেকেই আবার এসেছেন ঢাকায় স্থাপত্য নিদর্শনগুলো ঘুরে দেখছেন তারা।

ছুটিতে রাজধানীতে আছেন যারা, তাদের অনেকের আনন্দ ফাঁকা ঢাকায় ঘুরে বেড়ানো। এদিকে যারা ঈদের আগে ঢাকা ছাড়তে পারেননি নানা দরকারে তাদের অনেকে ঈদের দ্বিতীয় দিনে বাড়ির পথে রওনা হয়েছেন।


অন্যান্য সংবাদ