রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঢাকা উত্তরে ৮০, দক্ষিণে ৬০ শতাংশ বর্জ্য অপসারণ

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : July 10, 2022

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকা থেকে ৮০ শতাংশ ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে ৬০ শতাংশ কোরবানি বর্জ্য অপসারণ করা হয়েছে।

রোববার (১০ জুলাই) বিকেল পর্যন্ত দুই সিটি করপোরেশনের আওতাধীন ১৪টি ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

ঢাক উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোকবুল হোসাইন জানান, আজ কোরবানি শেষ হওয়ার পর থেকে বিকেলে ৪টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮০ শতাংশ বর্জ্য ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। এছাড়া ১১টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। এই ওয়ার্ডগুলো হলো, ৬, ১৩, ১৯, ২৫, ৩১, ৪৪, ৪৫, ৪৬, ৫২, ৫৩ এবং ৫৪।

দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, বিকেল ৫টা পর্যন্ত ডিএসসিসির আওতাধীন ১০, ৫৩ ও ৫৭ নম্বর ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এছাড়াও এ পর্যন্ত সার্বিকভাবে প্রায় ৬০ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।


অন্যান্য সংবাদ