রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জাতীয় বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 10, 2022

জাতীয় বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ জুলাই) সকাল সাতটায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। এ সময় মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

প্রথম দফায় নামাজ আদায়ের জন্য রাজধানীর বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে আসেন। এদিকে জাতীয় বায়তুল মোকাররমে আজ মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নামাজ শেষে নিজের পাপমোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেন।

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ ঈদের জামাত হবে বেলা পৌনে ১১টায়।

করোনা মহামারির কারণে গত কয়েকটি ঈদের আনন্দ ছিল ফিকে। জাতীয় ঈদগাহ বা শোলাকিয়ায়ও ঈদ জামাত স্থগিত রাখা হয়েছিল। মানুষ ঘরে বসে স্বাস্থ্যবিধি মেনে করোনা আতঙ্কে ঈদ উদযাপন করেছেন। তবে এবার কোভিড পরিস্থিতি তুলনামূলক শিথিল থাকায় সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে মুসলিম সম্প্রদায় ঈদ উদযাপন করছে।


অন্যান্য সংবাদ