রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ হবে: মেয়র তাপস

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 9, 2022

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। শনিবার (৯ জুলাই) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে এ আশ্বাস দেন তিনি।

মেয়র তাপস বলেন, রাত ১১টা থেকে হাটের বর্জ্য অপসারণ শুরু হবে। আর ঈদের দিন দুপুর থেকে শুরু হবে, কোরবানির বর্জ্য সরানোর কাজ।

দ্বিতীয় দিনের মধ্যেই কোরবানির কার্যক্রমের শেষ করার অনুরোধ জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র। বলেন, ঢাকাবাসীর কাছে নিবেদন করব, ঈদের দিন ও ঈদের পরের দিনের মধ্যে যেন সবাই কোরবানি সম্পন্ন করেন। অনেকে ঈদের তৃতীয় দিনেও কোরবানির পশু জবাই করেন। আমি নিবেদন করব, কেউ যেন তৃতীয় দিনের অপেক্ষা না করেন, সব কোরবানি যেন দ্বিতীয় দিনের মধ্যেই সম্পন্ন হয়। তাহলে আমরা বর্জ্য অপসারণের কাজ সুষ্ঠুভাবে শেষ করতে পারব। কারণ তৃতীয় দিনে সিটি কর্পোরেশনের সব কর্মী ও কর্মকর্তারা বিশ্রামে যাবেন। এর আগে তারা টানা ৭২ ঘণ্টা বর্জ্য অপসারণের জন্য কাজ করবেন। তাদেরও বিশ্রামের প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। গত ঈদুল ফিতরে মানুষ যেমন পরিবার নিয়ে ঈদের জামাতে অংশগ্রহণ করে সন্তোষজনকভাবে ফিরেছিলেন, আশা করছি এবারও সবাই একইভাবে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, প্রায় ৩৫ হাজার মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন। তবে মুষলধারে বৃষ্টি হলে ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮ টায়।


অন্যান্য সংবাদ