রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আগামী দু-এক মাসে আরও পৌনে ২ কোটি টিকা পাওয়া যাবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৭৩ জন দেখেছেন
আপডেট : July 10, 2021

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী দু-এক মাসের মধ্যে বিভিন্ন উৎস থেকে প্রায় পৌনে দুই কোটি টিকা পাওয়া যাবে। শনিবার (১০ জুলাই ) দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ, চীনের প্রতিষ্ঠান সিনোফার্মের ৫০ লাখ এবং ফাইজার-বায়োএনটেক এর ৬০ লাখ ডোজ টিকা এ সময়ের মধ্যে পাওয়া যাবে।’

জাহিদ মালেক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে করোনা রোগীদের চিকিৎসার জন্য ৪০০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং ৪০০ শয্যার হাই-ডিপেন্ডেন্সি ইউনিটসহ (এইচডিইউ) হাজার শয্যাবিশিষ্ট ফিল্ড হাসপাতাল হচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা শনাক্তের জন্য দেশে ৫৫০টি পিসিআর ল্যাব রয়েছে। রোগীদের চিকিৎসার জন্য ১৬ হাজার বেড। ১০০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। তারপরও বিরোধী দল শুধু সরকারের সমালোচনা করছে। অহেতুক সরকারের সমালোচনা না করে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সাহায্য করুন।’

তিনি আরও বলেন, ‘গত ১০ দিনে কমপক্ষে ৯০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। সম্প্রতি রোগী বেড়েছে ৮ গুণ। শতকরা ৮০ ভাগ শয্যায় রোগী ভর্তি রয়েছে। দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী দেশের সংশ্লিষ্ট সব হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।’

জাহিদ মালেক বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সুন্দর অবকাঠামো রয়েছে। বিদ্যুৎ ও পানির ব্যবস্থা রয়েছে। এখানে অক্সিজেনের ব্যবস্থা করা হবে। আইসিইউ, এইচডিইউ শয্যার ব্যবস্থা করা হবে এবং জনবলের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা করা হবে। আশা করছি, এখানে এক হাজার থেকে ১ হাজার ২০০ শয্যার হাসপাতাল চালু করা সম্ভব হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘হাসপাতালগুলো করোনা আক্রান্ত রোগী তৈরি করে না। যেখান থেকে করোনা ছড়িয়ে পড়ছে যেমন- অলিগলি, চায়ের দোকান, বাজার-ঘাট সেখানে নজর দিতে হবে। মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে। এ ভাইরাস থেকে মুক্তির উপায় হলো- একে নিয়ন্ত্রণ করা।’

ব্রিফিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘করোনা রোগীদের চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল তৈরির যাবতীয় প্রস্তুতি বিএসএমএমইউয়ের বর্তমান প্রশাসনের রয়েছে। সরকারের প্রয়োজনীয় সহায়তা পেলে দ্রুততম সময়ের মধ্যে এ হাসপাতাল চালু করা হবে।’

 


অন্যান্য সংবাদ