বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বঙ্গবন্ধু সেতুতে এক দিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : July 8, 2022

বঙ্গবন্ধু সেতুতে এক দিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি ৩৪ লাখ টাকারও বেশি টোল আদায় করা হয়েছে। শুক্রবার (৮ জুলাই) বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ এ তথ্য নিশ্চিত জানান।

এর আগে গত ঈদুল ফিতরের সময় এক দিনে সর্বোচ্চ ৩ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা টোল আদায় হয়েছিল।

আহসান মাসুদ বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা।

তিনি বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২৫ হাজার ১১৩টি যানবাহন পারাপারে টোল আদায় হয় ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা। আর উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে ১৮ হাজার ৪৮২টি গাড়ি পার হয়ে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ১৭ হাজার ৮০০ টাকা।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ আরও বলেন, বঙ্গবন্ধু সেতু চালুর পর থেকে এক দিনে এটিই সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড। এর আগে গত ২৯ এপ্রিল ঈদুল ফিতরের দুই দিন আগে সর্বোচ্চ টোল এসেছিল।


অন্যান্য সংবাদ