বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঈদ জামাত নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : July 7, 2022

করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবার ঈদুল আজহার জামাত নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (০৭ই জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, ঈদুল আজহা উদযাপনে কোনো ধরণের আলোকসজ্জা করা যাবে না। এছাড়াও ঈদুল আজহার নামাজের জামাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঈদের নামাজে প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে ঈদগাহ বা মসজিদে আসতে হবে। করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিত করতে মসজিদ ও ঈদগাহের ওযুখানায় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। ঈদের নামাজের জামাতে আসা মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে।

এছাড়াও মসজিদ বা ঈদগাহে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। ঈদের নামাজ আদায়ের সময় কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে এবং এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে।

এতে আরও বলা হয়েছে, পশু কোরবানির ক্ষেত্রে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ করা হয়েছে।


অন্যান্য সংবাদ