বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নিষেধাজ্ঞার নামে গোটা বিশ্বকে ঝুঁকিতে ফেলেছে যুক্তরাষ্ট্র- প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : July 7, 2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়াকে শাস্তি দিতে গিয়ে নিষেধাজ্ঞার নামে পুরো বিশ্বকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে আমেরিকা। মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে উন্নত দেশগুলোকে ভেবে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। আজ (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরো সক্রিয় হয়ে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কার্যক্রমকে নিরবিচ্ছন্ন করতেই মন্ত্রণালয় চত্ত্বরে আধুনিক প্রযুক্তি সম্বলিত নতুন আটতলা ভবন নির্মাণ করা হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত এই ভবনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে কুটনৈতিক উৎকর্ষতা সাধনের জন্য পোলান্ডে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত ইতো নাওকীকে বঙ্গবন্ধু পদক দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বঙ্গবন্ধু কর্ণার এরাউন্ড দ্যা ওয়ার্ল্ড বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক কূটনীতির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতিটাও গুরুত্বপূর্ণ। এসময় তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব অর্থনৈতিক চ্যালেঞ্জর মুখে পড়েছে। রোহিঙ্গারা দেশের জন্য বিরাট বোঝা উল্লে­খ করে প্রধানমন্ত্রী বলেন, এবিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, সরকার অহেতুক কারো উপর নির্ভরশীল হয়ে নয় বরং আত্মনির্ভশীল হয়ে উঠার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। বিশ্বের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দেশের মানুষের অধিকার নিশ্চিত করাই সরকারের পররাষ্ট্রনীতি বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


অন্যান্য সংবাদ