বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বায়তুল মোকাররমে ঈদের জামাতের সময়সূচি

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : July 6, 2022

আগামী ১০ জুলাই সারা দেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হলো।

প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন হাফেজ মো. আতাউর রহমান। তিনি মসজিদটির সাবেক মুয়াজ্জিন।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির থাকবেন মসজিদটির খাদেম মো. আব্দুল হাদী।

তৃতীয় জামাত সকাল ৯টা অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক এতে ইমামতি করবেন। মুকাব্বির থাকবেন মসজিদের খাদেম মো. শহিদ উল্লাহ।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমাম থাকবেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। তিনি ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম মো. জহিরুল ইসলাম।

পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির থাকবেন মসজিদটির খাদেম মো. রুহুল আমিন।

৫টি জামাতে কোনও ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মো. আব্দুল্লাহ, মুফতী, ইসলামিক ফাউন্ডেশন।


অন্যান্য সংবাদ