রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

১২ ঘণ্টার মধ্যে কুরবানির বর্জ্য অপসারণ করা হবে: মেয়র আতিকুল

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : July 5, 2022
১২ ঘণ্টার মধ্যে কুরবানির বর্জ্য অপসারণ করা হবে: মেয়র আতিকুল
১২ ঘণ্টার মধ্যে কুরবানির বর্জ্য অপসারণ করা হবে: মেয়র আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার কুরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর গুলশানের নগরভবনে আয়োজিত ১৪তম করপোরেশন সভায় এই ঘোষণা দেন ডিএনসিসি মেয়র।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণ করা হচ্ছে। কুরবানির বর্জ্য সরানোর জন্য ১২ ঘণ্টার বেশি সময় লাগবে না। আমাদের লোকবল পর্যাপ্ত রয়েছে এবং বর্জ্য অপসারণের সঙ্গে জড়িত সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

তিনি বলেন, কিছু ওয়ার্ডে কুরবানির জন্য জায়গা নির্ধারণ করা আছে। সবার সহযোগিতা পেলে যথাসময়ে বর্জ্য অপসারণ সম্ভব হবে। আর এ জন্য নাগরিকদের সহযোগিতার প্রয়োজন বলেও মনে করেন মেয়র আতিকুল ইসলাম।

এ সময় মেয়র কুরবানির পশুর হাটে সবাইকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কাউন্সিলর ও সংশ্লিষ্ট বিভাগকে কঠোর নির্দেশনা দেন। বলেন, পশুর হাটে সবাইকে করোনাভাইরাসের স্বাস্থ্যবিধি মেনে তবেই প্রবেশ করতে হবে। হাটে কেউই মাস্ক ছাড়া প্রবেশ করতে পারবে না।


অন্যান্য সংবাদ