রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনায় একদিনে সর্বোচ্চ ২১২ মৃত্যু

কেএমআর / ১২১ জন দেখেছেন
আপডেট : July 9, 2021

দেশে মহামারি করোনায় গত একদিনে মারা গেছেন ২১২ জন। এটাই দেশে একদিনে সর্বোচ্আচ মৃত্যু। এর আগে গত ৭ জুলাই একদিনে সর্বোচ্চ ২০১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। তার পরদিন  ৮ জুলাই ১৯৯ জনের মৃত্যুর কথা জানালেও আজ ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যুর সংখ্যা নতুন রেকর্ড করলো।

শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১২ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মৃত্যু ১৬ হাজার পার হলো। সরকারি হিসাব বলছে, করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৬ হাজার চারজনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে ১১ হাজার ৩২৪ জনের সংক্রমণের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর তাদের নিয়ে দেশে ১৬ মাসের মহামারিকালে রোগী সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেল। দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত রোগী শনাক্ত হলেন ১০ লাখ ৫৪৩ জন।

গত ২৪ ঘণ্টার শনাক্ত হওয়া ১১ হাজার ৩২৪ জনকে নিয়ে দেশে টানা চতুর্থ দিনের মতো শনাক্ত হওয়া রোগী সংখ্যা ১১ হাজারের ওপরে থাকছে।

এর আগে গতকাল (৮ জুলাই) শনাক্ত ১১ হাজার ৬৫১ জন, যা এখন পর্যন্ত মহামারিকালে একদিনে সর্বোচ্চ। এর আগে ৭ জুলাই ১১ হাজার ১৬২ জন, আর তার আগের ২৪ ঘণ্টায় গত ৬ জুলাই শনাক্ত হয়েছিলেন ১১ হাজার ৫২৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ছয় হাজার ৩৮ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন আট লাখ ৬২ হাজার ৩৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৪৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৬০ শতাংশ।

 


অন্যান্য সংবাদ