সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

গত ২৪ ঘণ্টায় রামেকে ৬ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি / ১৮২ জন দেখেছেন
আপডেট : October 9, 2021

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে   রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে  আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন বাকি পাঁচজন।

শনিবার (৯ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বয়সী আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন পুরুষ এবং চারজন নারী। করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি নাটোরের বাসিন্দা। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে রাজশাহীর দুজন, নাটোরের একজন ও নওগাঁর দুজন রয়েছেন। তাদের সবার পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৬ জন। আর উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭২ জন। মোট ১৯২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৮৮ জন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৬ দশমিক ২৮ শতাংশ।


অন্যান্য সংবাদ