রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

৯ জেলায় আরও বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক / ৯১ জন দেখেছেন
আপডেট : August 27, 2021

আগামী দুই এক দিনের মধ্যে দেশের ৯ জেলার বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। এছাড়া কিছু কিছু নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

শুক্রবার (২৭ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, টানা বৃষ্টির কারণে বিভিন্ন নদ-নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। ফলে একাধিক জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা গেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী ২৪ ঘণ্টা বা তার বেশি সময়ে কুড়িগ্রাম, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরিয়তপুর ও চাঁদপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।

এছাড়া ব্রহ্মপুত্র ও যমুনাসহ বিভিন্ন নদ-নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে গঙ্গা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি সমতলে স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে।

বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতলে হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এছাড়া আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় যমুনা নদী বাহাদুরাবাদ, ফুলছড়ি এবং মথুরায় বিপৎসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি সমতলে স্থিতিশীল থাকতে পারে এবং বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।


অন্যান্য সংবাদ