রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

৫ কোটি টাকার সেতুতে উঠতে লাগে বাঁশের মই

লালমনিরহাট প্রতিনিধি / ৩১ জন দেখেছেন
আপডেট : June 3, 2022

লালমনিরহাটে রত্নাই নদীর ওপর ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এলজিইডি বিভাগের সেতুটি কোনও কাজে আসছে না। সংযোগ সড়ক না থাকায় বাঁশের মই দিয়ে উঠতে হচ্ছে সেতুর উপরে।

জেলার সদর উপজেলার দুড়াকুটি, কর্ণপুর, ফুলগাছ, মেঘারাম, ইটাপোতা, বুমকা ও খারুয়াসহ ৭টি গ্রামের অন্তত ত্রিশ হাজার মানুষের চলাচলের জন্য রত্নাই নদীর ওপর নির্মাণ করা হয় সেতুটি। ১২০মিটার দীর্ঘ ও ৮ মিটার চওড়া সেতুটি নির্মাণে ব্যয় হয় প্রায় পাঁচ কোটি ২৫ লাখ টাকা। কিন্তু, নির্মাণ কাজ শেষ হওয়ার ছয় মাস অতিবাহিত হলেও আজ তৈরি হয়নি সংযোগ সড়ক। এতে ভোগান্তিতে পথচারীরা।

বহুল প্রত্যাশিত সেতুটি নির্মাণের প্রথম থেকেই নানা সমস্যা লেগেছিল। এখন সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ দীর্ঘায়িত হয়েছে। আসছে বর্ষার আগে সেতুটি চলাচলের উপযোগী করা না হলে পথচারীদের ঘুরতে হবে বাড়তি ৮ কিলোমিটার। তাই ক্ষুব্ধ স্থানীয়রা।

এলজিইডি বিভাগ জানিয়েছে, সেতুটি ব্যবহার উপযোগী করে তুলতে দু’দিকে মোট ১১৫মিটার সংযোগ সড়ক নির্মাণে করতে হবে। কিন্তু, সংযোগ সড়ক নির্মাণে জমির জটিলতা রয়েছে। এ সমস্যা দূর হলেইদ্রুত সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

চলমান সংকট সমাধান করে বর্ষার আগেই সেতুর ওপর দিয়ে যান চলাচল নিশ্চিত করবে কর্তৃপক্ষ- এমন প্রত্যাশা স্থানীয়দের।


অন্যান্য সংবাদ