রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক / ৩৩ জন দেখেছেন
আপডেট : August 3, 2022
এবার সয়াবিন তেল লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে দুই দেশ থেকে ৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন কিনবে সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাবটি অনুমোদন দিয়েছে।

বুধবার দুপুরে ভাচ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো.আবদুল বারিক। গতকাল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তিন প্রস্তাব অনুমোদন পেয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ফেরানি পোলাসকা স্পজু ফুড স্টাফ ট্রেডিং এলএলসি, ইউএই (লোকাল এজেন্ট : শান ট্রেডিং লি. ঢাকা) এর কাছ থেকে দুই কোটি ২০ লাখ লিটার এবং কানাডা ইঙ্ক, কানাডার (লোকাল এজেন্ট: হক গ্রুপ, ঢাকা) কাছ থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে।এই ৩ কোটি ৩০ লাখ তেল ৪৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকায় সরাসরি ক্রয় (ডিপিএম) পদ্ধতিতে ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি ক্রয় কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি এবং শিল্প মন্ত্রণালয়ের ২টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ৩টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৭৬৪ কোটি ৩০ লাখ ১২ হাজার ১০০ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকা এবং দেশীয় ব্যাংক ঋণ ৩১৫ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ১০০ টাকা পাওয়া যাবে।


অন্যান্য সংবাদ