রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২ বছর পর চালু মৈত্রী এক্সপ্রেস, কলকাতা গেলেন ১৬৫ যাত্রী

রিপোর্টারের নাম : / ৫৩ জন দেখেছেন
আপডেট : May 29, 2022

করোনায় বন্ধ থাকার পর আবারও চালু হলো ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস। রোববার (২৯ মে) ঢাকার ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ১৬৫ জন যাত্রী নিয় কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। এসময় রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার উপস্থিত ছিলেন।

তিনি জানান, সপ্তাহে পাঁচ দিন ট্রেনটি চলাচল করবে। এ ছাড়া ১ জুন থেকে ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে প্রথমবারের মতো যাত্রী পরিবহন করবে মিতালী এক্সপ্রেস। ২০২০ সালের ১৫ মার্চ থেকে ঢাকা-কলকাতা, খুলনা-কলকাতা ট্রেন মৈত্রী ও বন্ধন ট্রেনের চলাচল বন্ধ হয়। আর ২০২১ সালে উদ্বোধন হয়ে থাকা ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করা ট্রেন মিতালী প্রথমবারের মতো ১ জুন থেকে যাত্রী পরিবহন শুরু করবে। এ সব ট্রেন চলাচলের জন্য সোমবার (২৩ মে) সংশ্লিষ্টদের নির্দেশ দেয় বাংলাদেশ রেলওয়ে।

ঔই নির্দেশনায় বলা হয়েছে, ২৯ মে থেকে আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস পূর্ব নির্ধারিত সময়সূচি ও রুট অনুযায়ী চলাচল শুরু করবে। ডলারের দাম বাড়ায় ভাড়ায় পরিবর্তন আসছে।
মৈত্রী এক্সপ্রেসে ঢাকা-কলকাতা এসি কেবিনের ভাড়া প্রতি সিট তিন হাজার ৬০৫ টাকা, আর এসি চেয়ার দুই হাজার ৫৭০ টাকা। এছাড়া, ১-৫ বছর বয়সী শিশুদের জন্য ৫০ শতাংশ ছাড় প্রযোজ্য হবে।

বন্ধন এক্সপ্রেসে খুলনা-কলকাতার ভাড়া এসি সিট দুই হাজার ৫৫২ টাকা, এসি চেয়ার এক হাজার ৫৩৫ টাকা। তবে পাঁচ বছরের নিচে সকল শিশুদের ভাড়া ৫০ শতাংশ কমে নির্ধারণ হবে।


অন্যান্য সংবাদ