রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১০৩ জন রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক / ৭৯ জন দেখেছেন
আপডেট : November 17, 2021

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১০৩ জন রোগী ভর্তি হয়েছে।
এর মধ্যে গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৮৪ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ১৯ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৫৪৯ জন।
চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৬ হাজার জন ভর্তি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৩৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬ টি হাসপাতালে ৪৩৫ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১১৪ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৯৮ জন।


অন্যান্য সংবাদ