রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২৪ ঘণ্টা ৩২১ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক / ৭৩ জন দেখেছেন
আপডেট : September 13, 2021

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানী ঢাকায় ২৪৬ জন ও ঢাকার বাইরে ৭৫ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৭১ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ৮০ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১৯১ জন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ভর্তি ২৪৬ জনের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১০৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪২ জন রয়েছেন।

ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ জন। চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ২২১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮৯৬ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন।

এদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন ও সেপ্টেম্বরের ১৩ দিনে তিন হাজার ৮৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হন। মোট ভর্তি রোগীর মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন জুলাইয়ে, ৩৪ জন আগস্টে ও সেপ্টেম্বরের ১৩ দিনে আটজন মারা গেছেন।


অন্যান্য সংবাদ