রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২৪ ঘণ্টায় ২৪৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক / ৬৩ জন দেখেছেন
আপডেট : September 10, 2021

সেপ্টেম্বরের প্রথম ১০ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই হাজার ৮৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আট জন।

আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় (৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৮টা) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৮ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২১৪ জন আর ঢাকার বাইরে ৩৪ জন।

এক হাজার ২২১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন জানিয়ে অধিদফতর জানায়, তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১ হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৪১ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ১৮০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ হাজার ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৮০ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অধিদফতর।


অন্যান্য সংবাদ