রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২৪ ঘণ্টায় ১৯০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক / ৭৫ জন দেখেছেন
আপডেট : September 30, 2021

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ১৪৯ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪১ জন।

এ নিয়ে চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ১৯৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে চলতি মাসে ৭ হাজার ৮৪১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে।

এ পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মোট ৬৭ জনের মৃত্যু হয়েছে।

আগস্ট মাসে দেশে ৭ হাজার ৯৬৮ জন, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৬০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ২০৮ জন।


অন্যান্য সংবাদ