রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২১৯ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক / ৭০ জন দেখেছেন
আপডেট : September 28, 2021

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৯ জন। তাদের মধ্যে ঢাকাতেই ১৬৭ জন ও ঢাকার বাইরে ৫২জন রোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৬৫ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে জুলাইয়ে ১২জন, আগস্টে ৩৪জন এবং চলতি মাসের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ১৯ জন মারা গেছেন।

এ ছাড়া বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন রোগীর সংখ্যা ৯৫৪জন। তাদের মধ্যে ঢাকায় ৭৩৬জন ও ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ২১৮জন।

আক্রান্ত হয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১৭হাজার ৭৯০জন। তাদের মধ্যে জানুয়ারিতে ৩২জন, ফেব্রুয়ারিতে ৯জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২জন এবং জুলাইয়ে ২ হাজার ২৮৬জন, আগস্টে ৭ হাজার ৬৯৮জন এবং চলতি মাসের ২৮ সেপ্টেম্বর পর‌্যন্ত ৭ হাজার ৪৩৪ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬হাজার ৭৭১জন।


অন্যান্য সংবাদ