সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু-শনাক্ত

নিজস্ব প্রতিবেদক / ৫৮ জন দেখেছেন
আপডেট : September 27, 2021

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এতে কোভিড-১৯ রোগে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৪৩৯ জনে।

গত এক দিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২১২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জনে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার (২৬ সেপ্টেম্বর) তার আগের ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়। এ সময়ে রোগী শনাক্ত হয় ৯৮০ জন।

করোনায় গতকাল রোববার ২১, শনিবার ২৫, শুক্রবার ৩১, বৃহস্পতিবার ২৪, বুধবার ৩৬, মঙ্গলবার ২৬ এবং সোমবার ২৬ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন।

গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৭ হাজার ৭৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৬ লাখ ৪৬ হাজার ৯৩৭টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ।

২৪ ঘণ্টায় যে ২৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ১২ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৮, খুলনায় ৩, সিলেটে ৩ ও রংপুরে ২। রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।

 


অন্যান্য সংবাদ