বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৪ লাখ করোনা রোগী শনাক্ত

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : July 12, 2022

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৬২ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৭৪ হাজার ৪৭১ জনে। একইসময়ে ৪ লাখ ৬ হাজার ৭২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হলেন ৫৬ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৮৬৫ জন।

এছাড়া, এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ১৯ হাজার ৯৯১ জন। মোট সুস্থ হয়েছেন ৫৩ কোটি ৪৪ লাখ ১১ হাজার ১৫১ জন। আজ (সোমবার) মহামারি শুরু থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে জানা গেছে এতথ্য।

শুক্রবার বিশ্বে দৈনিক আক্রান্তে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। আর কোভিডজনিত অসুস্থতায় মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল ইতালি। যুক্তরাষ্ট্রে নতুন কওে ৫৭ হাজার ৯৭০ জনের শরীওে ভাইরাসটি ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ১২২ জনের। ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ৪৪ হাজার ৪৩ জনের। আর মৃত্যু হয়েছে ১৫৫ জনের।

ইতালিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩৭ হাজার ৭৫৮ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১২৭ জনের। জাপানে করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের এবং দেশটিতে এইদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৫০ হাজার ৯১৮ জনের।

ফ্রান্সে নতুন আক্রান্ত ২৪ হাজার ৩৪৩ জন, মৃত ১০৮ জন, দক্ষিণ কোরিয়ায় নতুন আক্রান্ত ১২ হাজার ৬৯৩ এবং মৃত্যু ১৮, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮ জন এবং মৃত্যু ৩৮ জনের, তাইওয়ানে নতুন আক্রান্ত ১৯ হাজার ১৩১ ও মৃত ৯৬ জন ও মেক্সিকোতে ৩২ হাজার ১৯৫ ও মৃত ৫৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।


অন্যান্য সংবাদ