রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২৪ ঘণ্টায় দ্বিতীয় সের্বোচ্চ ২৬১ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৮৫ জন দেখেছেন
আপডেট : August 7, 2021

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৫২ জন এবং নারী ১০৯ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৭২ জন এবং বাড়িতে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ৪১১ জনে।

একই সময়ে সরকারি ও বেসরকারি ৭০৭টি ল্যাবরেটরিতে ৩১ হাজার ৭১৪টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ১৩৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জনে।

শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ। ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৬৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।

করোনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৬৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ২৬১ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব আটজন, ত্রিশোর্ধ্ব ১৫ জন, চল্লিশোর্ধ্ব ২৮ জন, পঞ্চাশোর্ধ্ব ৬৪ জন, ষাটোর্ধ্ব ৭৬ জন, সত্তরোর্ধ্ব ৪৪ জন, আশি বছরের বেশি বয়সী ১৬ জন এবং নব্বই বছরের বেশি বয়সী ৯ জন মারা গেছেন।

বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ১০১ জন, চট্টগ্রামে ৬১ জন, রাজশাহীতে আটজন, খুলনায় ৪৫ জন, বরিশাল ১২ জন, সিলেট বিভাগে সাতজন, রংপুর বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৬ জনের মৃত্যু হয়।


অন্যান্য সংবাদ