মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২২ যাত্রী নিয়ে মাঝ আকাশে নিখোঁজ নেপালের বিমান

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : May 29, 2022

২২ যাত্রী নিয়ে নেপালের একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। নেপালের তারা এয়ারলাইন্সের বিমানটিতে ১৯ জন যাত্রী ও ৩ ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিলেন। এদের মধ্যে তিনজন ছিল ভারতীয়। খবর এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তারা এয়ারলাইন্সের ওই বিমানটি ১৯ জন যাত্রী নিয়ে পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। এরপরই সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে হঠাৎই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তারা এয়ারের এক কর্মকর্তা জানিয়েছেন, পোখরা থেকে ১৯ জন যাত্রী নিয়ে ভ্রমণের সময় ৯এন-এইটি বিমানটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জমসমের জেলা প্রশাসক নেত্র প্রসাদ শর্মা বলেন, ‘বিমানটিকে মুস্তাং জেলার জমসমের আকাশে দেখা গিয়েছিল এবং তারপরে মাউন্ট ধৌলাগিরির দিকে বিমানটি ঘুরে যায়। এরপরে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’

নেপালের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিমানটিতে ৪ জন ভারতীয় এবং তিনজন জাপানি ছিল। এছাড়া ক্রুসহ মোট ২২ জন যাত্রী বিমানটিতে আরোহন করেন।

এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, বিমানটি টিটি এলাকায় বিধ্বস্ত হতে পারে। নেপালের অন্যতম পাহাড় বেষ্টিত এলাকা টিটি।


অন্যান্য সংবাদ