শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ৩০শে জুলাই

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : May 31, 2022

সেশনজট কমাতে এক মাস এগিয়ে আনা হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ গুচ্ছের ভর্তি পরীক্ষা। আগামী ৩০শে জুলাই ক ইউনিটের মাধ্যমে এই পরীক্ষা শুরু হবে বলে সোমবার (৩০শে মে) রাতে ভার্চুয়ালি গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক উপাচার্যদের কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০শে জুলাই ক ইউনিট, ১৩ই আগস্ট খ ইউনিট এবং পরবর্তী শনিবার অর্থ্যাৎ ২০শে আগস্ট (সম্ভাব্য তারিখ) গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৮ই এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ গুচ্ছ) বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা তেসরা সেপ্টেম্বর, মানবিকের ১০ই সেপ্টেম্বর ও বাণিজ্যের ১৭ই সেপ্টেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

এরপর সেশনজটের কথা বিবেচনায় নিয়ে গত শুক্রবার (২৭শে মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষাবিষয়ক উপাচার্যদের কমিটির এক সভায় শিক্ষার্থীদের সেপ্টেম্বরের পরিবর্তে ভর্তি পরীক্ষায় এগিয়ে এনে আগস্টে নেওয়ার পরিকল্পনা হয়।


অন্যান্য সংবাদ