মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২১ কর্মকর্তা পদোন্নতি পেয়ে ডিএমডি হলেন

নিজস্ব প্রতিবেদক / ৯০ জন দেখেছেন
আপডেট : November 1, 2021

দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর ২১ জন কর্মকর্তাকে মহাব্যবস্থাপককে (জিএম) পদোন্নতি দিয়ে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) করে বিভিন্ন ব্যাংকে পদায়ন করেছে সরকার।

সোমবার (১ নভেম্বর) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লেখিত ব্যাংকে যোগদানের নির্দেশনা দিয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ সফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক খান মো. ইকবালকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে রূপালী ব্যাংকেই পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন জারির দিন থেকেই এই নির্দেশনা কার্যকর হবে জানিয়ে বলা হয়েছে, সব কর্মকর্তাই যোগদানকৃত ব্যাংকের নির্ধারিত বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

এছাড়াও বেসিক ব্যাংকের নিরঞ্জন চন্দ্র দেবনাথকে বেসিক ব্যাংকেই, রূপালী ব্যাংকের মো. মজিবর রহমানকে সোনালী ব্যাংকে, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের অরুন কুমার চৌধুরীকে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনেই, রূপালী ব্যাংকের বেগম সঞ্চিতা বিনতে আলীকে প্রবাসী কল্যাণ ব্যাংকে, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শহীদুল ইসলামকে পল্লী সঞ্চয় ব্যাংকে, বাংলাদেশ কৃষি ব্যাংকের চানু গোপাল ঘোষকে বাংলাদেশ কৃষি ব্যাংকেই, রূপালী ব্যাংকের মো. আ. রহিমকে বেসিক ব্যাংকে, জনতা ব্যাংকের মো. কামরুজ্জামান খানকে সোনালী ব্যাংকে, জনতা ব্যাংকের মো. মাহবুবর রহমানকে সোনালী ব্যাংকে, জনতা ব্যাংকের মো. আসাদুজ্জামানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংকের মীর মোফাজ্জল হোসেনকে বাংলাদেশ কৃষি ব্যাংকেই, রূপালী ব্যাংকের মো. শওকত আলী খানকে রূপালী ব্যাংকেই, জনতা ব্যাংকের মো. হাবিবুর রহমান গাজীকে অগ্রণী ব্যাংকে, জনতা ব্যাংকের মো. কামরুল আহছানকে জনতা ব্যাংকেই, অগ্রণী ব্যাংকের মো. আনোয়ারুল ইসলামকে অগ্রণী ব্যাংকেই, রূপালী ব্যাংকের শচীন্দ্র নাথ সমাদ্দারকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে, রূপালী ব্যাংকের বেগম সালমা বানুকে বাংলাদেশ কৃষি ব্যাংকে, বেসিক ব্যাংকের আবু মো, মোফাজ্জেলকে বেসিক ব্যাংকেই ও অগ্রণী ব্যাংকের মো. মনিরুল ইসলামকে অগ্রণী ব্যাংকেই পদায়ন করা হয়েছে।

 


অন্যান্য সংবাদ