সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর থেকে

নিজস্ব প্রতিবেদক / ৯৩ জন দেখেছেন
আপডেট : August 22, 2021

গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে।

গতকাল শনিবার রাতে এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। প্রাথমিক তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২০০ টাকা জমা দিয়ে ৭ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত আবেদন করবেন পারবেন।

বিজ্ঞান বিভাগের প্রাথমিক মেধা তালিকা থেকে ১ লাখ ৩১ হাজার শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করার সুযোগ পাবেন। তারা প্রথম সাত দিনে আবেদন না করলে দ্বিতীয় ও তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।

দ্বিতীয় ও তৃতীয় মেধাতালিকার শিক্ষার্থীরা চূড়ান্ত আবেদনের জন্য তিন দিন করে সময় পাবেন। তবে মানবিক ও বাণিজ্যের প্রাথমিক আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থীই চূড়ান্ত আবেদন করতে পারবেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর জানান, এই ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির জন্য প্রাথমিক আবেদন করেছে তিন লাখের বেশি শিক্ষার্থী।

প্রাথমিক আবেদনের ফলাফল কবে দেওয়া হবে জানতে চাইলে  তিনি বলেন, টেকনিক্যাল কমিটি বসে আমরা সিদ্ধান্ত নেব যে ফলাফলটা ওয়েবসাইটে দেব, নাকি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেব। আর রেজাল্ট যেহেতু পাস হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি মনে করেন; আপ করে দিতে পারেন। যেহেতু রেজাল্ট উনার কাছে আছে।

 


অন্যান্য সংবাদ