বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু, চলবে ২৫ আগস্ট পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক / ৭৬ জন দেখেছেন
আপডেট : August 12, 2021

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আজ থেকে শুরু হয়েছে। এই ফরম পূরণ আগামী ২৫ আগস্ট পর্যন্ত চলবে । ফরম পূরণ ও পরীক্ষার ফি পরিশোধ অনলাইনে পরিশোধ করতে হচ্ছে।

এবার প্রথমবারের মতো সোনালী ই-সেবা নামে সফটওয়্যার আ্যপের মাধ্যমে ঘরে বসেই এর সেবা কার্যক্রম চালু হয়েছে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

এতে জানানো হয়েছে, করোনাভাইরাসের কারণে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঘরে বসে এই কার্যক্রম সম্পন্ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে, কোন অবস্থায় পরীক্ষার্থী বা তার অভিভাবক প্রতিষ্ঠানে স্বশরীরে আসতে বলা যাবে না। প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২১ সালে কোন নির্বাচনী পরীক্ষা হচ্ছে না। তাই এ সংক্রান্ত কোন ফি আদায় করা যাবে না। ৩০ আগষ্ট পর্যন্ত ফরম পূরণের নির্দেশাবলি মেনে এসএমএস পাওয়া শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবে। কোন কারিগরি ত্রুটির কারণে কোন শিক্ষার্থী এসএমএস না পেলে বোর্ডের ওয়েবসাইটে Student panel থেকে তার ফরম পূরণের Status যে কোন সময় দেখতে পারবে।

শিক্ষা বোর্ডেও দেয়া ছক অনুযায়ী বিজ্ঞান বিভাগে ১ হাজার ১৬০ টাকা, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে ১ হাজার ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেবল বৈধ রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবে। কোন পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন ছাড়া কোন বিষয় বা বিষয়গুলোয় পরীক্ষায় অংশগ্রহণ করলে সেই বিষয়ের পরীক্ষা বাতিল করা হবে। নিয়মিত- অনিয়মিত বা আংশিক বিষয়ে অকৃতকার্য অথবা আবশ্যিক বিষয়ে অকৃতকার্য, প্রাইভেট পরীক্ষার্থী, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী অর্থাৎ সব ধরণের পরীক্ষার্থীকে ফরম পূরণ করতে হবে।

ফরম পূরণ ছাড়া পরীক্ষার্থীর ফলাফল প্রকাশের সুযোগ নেই উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের নির্বাচিত পরীক্ষার্থীরাই ফরম পূরণের জন্য ফি জমা দিতে পারবে। পরীক্ষার্থী বা তার অভিভাবক এ বছর চালু হওয়া সোনালী ই-সেবা নগদ, বিকাশ, রকেট, ইউ-পে, সোনালী ই ওয়ালেটের মাধ্যমে সুবিধা পাবে শিক্ষার্থীরা।


অন্যান্য সংবাদ