রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

১৫ আগস্টের মধ্যে আরও ৫৪ লাখ টিকা আসবে-স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৭১ জন দেখেছেন
আপডেট : August 9, 2021

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ১৫ আগস্টের মধ্যে দেশে করোনার আরও ৫৪ লাখ টিকা আসবে। ৯-১০ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ করোনার টিকা আসবে। চীন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে, তারা আরও ১০ লাখ টিকা আমাদের উপহার হিসেবে দেবে। সবমিলিয়ে ৫৪ লাখ টিকা আগামী ১৫ তারিখের মধ্যে আমরা পেয়ে যাব। এতে আমাদের টিকাদান কার্যক্রমের গতি অব্যাহত রাখতে পারব।

সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, কোভ্যাক্স থেকে একসঙ্গে অনেক টিকা পাই না। তাই চীন থেকে আরও ছয় কোটি টিকা আনার অনুমোদন দিয়েছে সরকার। চীনের সঙ্গে এখন আমরা চুক্তির পর্যায়ে আছি। অর্থনৈতিক কমিটিতে গিয়ে পাস হয়ে যাবে।

এই টিকা এলে টিকা কার্যক্রম অনেক জোরদার হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, চীন সেপ্টেম্বরে ১০-১৫ মিলিয়ন টিকা, অক্টোবরে ২৩ মিলিয়ন ও নভেম্বরে ২৩ মিলিয়ন টিকা পাঠাবে। পাশাপাশি কোভ্যাক্সের টিকা আসবে। ফাইজারের টিকাও পাওয়ার কথা ছয় মিলিয়ন। আরও যদি টিকা দেয়, পাব। আমরা আশা রাখি, ভারতের কাছে যে টিকা রয়ে গেছে তাও পাব।

নিবন্ধন করেও অনেকে টিকা নেওয়ার এসএমএস পাচ্ছে না কেন— জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা হাতে থাকলে মেসেজ যেতে থাকবে। আর টিকা যখন হাতে থাকে না, তখন মেসেজ যায় না। টিকাপ্রাপ্তি সাপেক্ষে মেসেজ দেওয়া হয়। সামনে টিক বেশি করে আসবে, তখন আরও বেশি করে মেসেজ যাবে।

তিনি বলেন, টিকা নিয়ে মানুষ সুরক্ষিত হয়। তবে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কারণ, টিকা নেওয়ার পর এন্টিবডি তৈরি হতে সময় লাগে।


অন্যান্য সংবাদ