রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

১২ সিটি করপোরেশনে মডার্নার টিকা পাঠানো শুরু

নিজস্ব প্রতিবেদক / ৫৯ জন দেখেছেন
আপডেট : July 11, 2021

শনিবার (১০ জুলাই) রাত থেকে দেশের চার সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা পাঠানো শুরু হয়েছে বলে জানিয়েছেন কোভিড- ১৯ বিষয়ক জাতীয় ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক। পর্যায়ক্রমে মডার্নার এ টিকা দেশের ১২ সিটি করপোরেশন এলাকায়  টিকা পাঠানোহবে।

ডা. শামসুল হক বলেন, শনিবার থেকেই আগের ঘোষণা অনুযায়ী দেশের ১২ সিটি করপোরেশন এলাকার মধ্যে চারটিতে পাঠানো শুরু করলাম। ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম আর কুমিল্লায় পাঠানো হচ্ছে।

ঢাকার কেন্দ্রগুলোতে কবে পাঠানো হবে জানতে চাইলে ডা. শামসুল হক বলেন, আগে দূরের গুলো পাঠিয়ে পরে ঢাকায়। ঢাকা তো কাছেই, কাল পরশু পাঠিয়ে দেবো।

কবে নাগাদ সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা দেওয়া শুরু হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আগে পাঠিয়ে নেই, আরও কিছু প্রস্তুতির বিষয় রয়েছে। সেসব শেষ হয়ে দুই থেকে তিনদিন লাগবে টিকাদান কর্মসূচি শুরু হতে।

চীন থেকে আসা সিনোফার্মের টিকাও জেলা উপজেলাগুলোতে চলে গেছে জানিয়ে ডা. শামসুল হক বলেন, কিছু বাকি রয়েছে, সেটা কাল যাবে।

 


অন্যান্য সংবাদ