মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

১২ বছরের কম বয়সীরা পাবে ফাইজারের টিকা

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : June 27, 2022
জন্ম নিবন্ধনের মাধ্যমে ৫-১২ বয়সীদের ফাইজার টিকা দেয়া হবে

দেশে পাঁচ থেকে ১২ বছর বয়সী সব শিশুকে কোভিড টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা সোমবার বলেন, পাঁচ থেকে ১২ বছরের শিশুদের ফাইজারের টিকা দেয়া হবে।

“এই টিকা কোভ্যাক্সের মাধ্যমে পাব, আসার প্রক্রিয়া শুরু হয়েছে। টিকা হাতে পেলেই জন্ম নিবন্ধনের মাধ্যমে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা নেওয়া যাবে।”

করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ সালের মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল সরকার। দেড় বছর বন্ধ থাকার পর গত বছরের ১২ সেপ্টেম্বর সব স্কুল-কলেজ খুলে দেয় সরকার। পরে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়গুলোও খুলেছিল।

কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে এ বছরের শুরু থেকে সংক্রমণ ফের বাড়তে শুরু করলে গত ২১ জানুয়ারি ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসে। এরপর ছুটি বাড়তে বাড়তে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত গিয়ে ঠেকে।

সংক্রমণ কমতে শুরু করায় ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সচল হয়।
তবে যে শিক্ষার্থীরা করোনাভাইরাসের টিকার দুটি ডোজ নিয়েছে, কেবল তারাই ক্লাসে ফেরে সে সময়।

ওই সময় শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, যেহেতু ১২ বছরের কম বয়সীরা টিকা পায়নি, সেহেতু ২২ ফেব্রুয়ারি প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরবে না।

১২ বছরের কম বয়সীদের কোভিড টিকার আওতায় আনার বিষয়টি তখন থেকেই ঝুলে ছিল।

তবে কোভিডের প্রকোপ কমতে থাকায় ১ মার্চ থেকে শ্রেণিকক্ষে ফেরে ক্ষুদে শিক্ষার্থীরাও।


অন্যান্য সংবাদ