শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

১২৫১ চিকিৎসককে হাসপাতালে বদলি

নিজস্ব প্রতিবেদক / ১১১ জন দেখেছেন
আপডেট : July 6, 2021

মহামারি করোনাকালে জনসেবা নিশ্চিত করার জন্য সরকার মোট এক হাজার ২৫১ জন চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে সংযুক্তি দিয়ে পদায়ন করেছে।

সোমবার ও মঙ্গলবার (৪ ও ৫ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ বেশ কিছু প্রজ্ঞাপনের মাধ্যমে এসব চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে পদায়ন করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া এই আদেশ বলবৎ থাকবে। মোট পাঁচটি বিভাগে এসব চিকিৎসককে সংযুক্তি দিয়ে পদায়ন করা হয়। এসব চিকিৎসক করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবারের (৬ জুলাই) মধ্যে পদায়ন করা চিকিৎসকদের কর্মস্থলে যোগ দিতে হবে। তা না হলে বুধবার (৭ জুলাই) বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

এই চিকিৎসকেরা আগের কর্মস্থল (মূল কর্মস্থল) থেকে বেতন-ভাতা তুলবেন। কারও বর্তমান কর্মস্থল ঠিক না থাকলে তিনি যেখানে কর্মরত আছেন সেখান থেকে অবমুক্ত হবেন এবং যথাসময়ে পদায়ন করা কর্মস্থলে যোগ দেবেন।

এক্ষেত্রে আদেশ সংশোধনের প্রয়োজন হবে না। পদায়ন হওয়া চিকিৎসকদের একটি বড় অংশ মেডিক্যাল কলেজে কর্মরত ছিলেন। তাদের হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে।


অন্যান্য সংবাদ