সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

১১ দিনে সড়কে ঝরল ২০৭ প্রাণ

নিজস্ব প্রতিবেদক / ৭৬ জন দেখেছেন
আপডেট : July 26, 2021

মহামারি করোনা সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউন চলছে। কিন্তু এর মধ্যে থেমে নেই সড়কে দুর্ঘটনা। পবিত্র ঈদুল আজহার আগে-পরে ১১ দিনে (১৪-২৪ জুলাই) দেশে ১৫৮টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০৭ জন এবং আহত হয়েছেন ৩৮৯ জন। নিহতের মধ্যে নারী ২৯ জন এবং শিশু ১৭ জন।

সোমবার (২৬ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ৩৩টি দুর্ঘটনায় নিহত ৪৮ জন। সবচেয়ে কম সিলেট বিভাগে। ৪টি দুর্ঘটনায় নিহত ৪ জন। একক জেলা হিসেবে রংপুর জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ৫টি দুর্ঘটনায় ১৫ জন নিহত। সবচেয়ে কম সুনামগঞ্জ জেলায়। ১টি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি।

দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার হার সব থেকে বেশি। এছাড়া এই সময়ে ৪টি নৌ-দুর্ঘটনা এবং ২টি রেলপথ দুর্ঘটনাও ঘটেছে।

 


অন্যান্য সংবাদ