রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

১০ জনের দল নিয়ে ভারতকে আটকে দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ৬৪ জন দেখেছেন
আপডেট : October 4, 2021

ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ। এ যেন অস্কার ব্রুজনের অধীনে নতুন এক বাংলাদেশ। মালেতে সাফ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে হারায়নি বটে বাংলাদেশ, ১-১ গোলে ড্র করেছে।  তবে এই ড্রয়ের আনন্দ জয়ের সমান।

খেলোয়াড়রা বাংলাদেশি প্রবাসী দর্শকদের সামনে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। অধিনায়ক জামাল ভূঁইয়া দর্শকদের পানি ছিটিয়ে অভিবাদন জানান। ভারতকে সমর্থন দিতে আসা সমর্থকরা অনেকটা নিরবে স্টেডিয়াম ত্যাগ করেন।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ভারতের চেয়ে ৮২ ধাপ পেছনে। এর উপর এক গোলে পিছিয়ে থেকে দশ জনের দল ছিল বাংলাদেশ। সেই অবস্থা থেকে এক গোল পরিশোধ করে ম্যাচে ফেরা অত্যন্ত কৃতিত্বের। কোচ অস্কার ব্রুজনের সাফল্যও এটি।

মালে স্টেডিয়ামে আসা বাংলাদেশি প্রবাসীরাও যথেষ্ট উচ্ছ্বসিত। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে এক গোলের ড্র যে বড় অনুপ্রেরণা। দুই ম্যাচ শেষে বাংলাদেশই এখন চার পয়েন্ট নিয়ে সাফের পয়েন্ট টেবিলের শীর্ষে। রাতের ম্যাচে নেপাল না জিতলে বাংলাদেশ যুগ্ম অথবা এককভাবে শীর্ষে থাকার সুযোগ রয়েছে।

ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয় ছিল ২০০৩ সালে ঢাকায়। আজ জয় না পেলেও এই ড্র জয়ের চেয়ে কোনো অংশে কম না। আজকের ড্রতে বাংলাদেশ ভালোভাবেই ফাইনালের পথে রয়েছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৭ অক্টোবর স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে।

বাংলাদেশ ২৬ মিনিটে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর গোলে পিছিয়ে পড়ে। ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের খানিকটা ভুলে বাংলাদেশ পিছিয়ে পড়ে। কাকতালীয়ভাবে সেই ইয়াসিন আরাফাতের গোলেই বাংলাদেশ ম্যাচে ফেরে। ৭৩ মিনিটে অধিনায়ক জামাল ভূইয়ার কর্ণার থেকে ইয়াসিন আরাফাত গোল করলে বাংলাদেশ স্বস্তিতে ফেরে।

দ্বিতীয়ার্ধের আট মিনিটের মাথায় বাংলাদেশ দশ জনের দলে পরিণত হয়। ভারতের অ্যাটাকিং মিডফিল্ডার কোলাসো বাংলাদেশের গোল মুখে প্রবেশ করছিলেন। তাকে স্লাইডিং ট্যাকেল করে বাধা দেয়ায় রেফারি সরাসরি লাল কার্ড দেখান। দশ জন হওযার পরও বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করেছে।

কোচ অস্কার পিছিয়ে পড়া এবং দশ জন নিয়েও অ্যাটাকার বাড়িয়েছে। সোহেল রানা, সুফিল ও সুমন রেজাকে নামান। তিন ফরোয়ার্ড নামার পর আক্রমণের গতি বাড়ে। ৭৩ মিনিটে ম্যাচে ফেরে বাংলাদেশ। ম্যাচে সমতা আনার পর কোচ অস্কার এই ড্র বজায় রাখতে চান। অ্যাটাকার রাকিবের বদলে ডিফেন্ডার রহমত মিয়াকে নামান। ম্যাচের বাকি সময় দুই দলই গোলের চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। ফলে ১-১ গোলের স্কোরলাইনে ম্যাচ শেষ হয়েছে।

ভারত বল পজেশনে আক্রমণে এগিয়ে থাকলেও বাংলাদেশ তাদের পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে দেয়নি। গুরুত্বপূর্ণ এক পয়েন্ট আদায় করে নিয়েছে।


অন্যান্য সংবাদ